বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মোটরসাইকেল চালক আহত; গ্রেফতার-২

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় মোটরসাইকেল চালক আহত; গ্রেফতার-২

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

নিজ বাড়ির পুকুরের মাছ ধরতে বাধাঁ দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কলাপাড়ার মোটর সাইকেল চালক শ্রমজীবী মেনহাজ হোসেন।

ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে। মামলা সূত্রে জানাযায়, গত সোমবার রাত ১১ টার দিকে একদল সন্ত্রাসী মেনহাজের পুকুরে মাছ ধরতে থাকলে বাড়ির মালিক মেহনাজ হোসেন মাছ ধরতে বাঁধা দিলে তার উপড় অর্তকিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করা হয়। এ সময় তার পকেটে থাকা নগদ টাকা ও গলায় থাকা র্¯^নের চেইন নিয়ে যায়। তার স্ত্রী ও বোন তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তার বোনের গলায় থাকা র্¯^নের চেইন ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনা স্থলে পৌছালে সস্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়ারা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে র্ভতি করান। মেনহাজ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি মামলা হয়। মামলা নং জি আর ৫৩১/১৯
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুকন্ঠ দের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। অন্য এক আসামী আদালতে হাজির হলে দুই জনকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!