রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুরে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

মহিপুরে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

মনিরুল ইসলাম,মহিপুরঃ

মহিপুরে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়নের সেরাজপুর গ্রামের করিম মৃধা (৬০) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ একই গ্রামের মনির মৃধা।

গত বৃহস্পতিবার সকাল ৯ টায় করিম মৃধা মহিপুর বাজারে যাবার সময় তার বাড়ির সামনে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জানা গেছে।

এসময় এলাকাবাসী জাপটে ধরে মনির মৃধার কাছ থেকে দেশীয় অস্ত্র (ড্যাগার) টি উদ্ধার করে এবং করিম মৃধা কে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর যেদ ধরেই এই হামলা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী মনির মৃধা একজন চিহ্নিত মাদকসেবী। তিনি সমাজের কারো কথাই শোনে না। হামলার সময় আমরা তাকে বাধা দিতে গেলে আমাদের উপরে চড়াও হয়। তাই আমরা চৌকিদারকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেই। যার কারনে এখন আমাদের ও আহতের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে মনির ।

হামলার সময় মনির কে সহযোগিতা করে তারই ছোটভাই মইনোদ্দীন (১৮), তার মা মনোয়ারা বেগম, ও তার ভাইয়ের বউ ইভা।

মহিপুর থানা পুলিশ জানায়, মৌখিকভাবে আমাদের অভিহিত করাযর সাথে সাথে আমরা
সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রন করি এবং অভিযুক্ত মনির কেও অসুস্থ অবস্থায় পাই এবং পরবর্তীতে তাকে কলাপাড়া হাসপাতলে ভর্তি করি এবং সেখান থেকে তিনি পালিয়ে যান।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!