রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ৭০ কর্মহীন পরিবারের  মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে ৭০ কর্মহীন পরিবারের  মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে কর্মহীন ৭০ জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শুক্রবার ইউএনও মনিরা পারভীন আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গুচ্ছগ্রামে এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে ৭০ পরিবারের মাঝে শুক্রবার ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক পরিবারের মাঝে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা ও ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও নাজির মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার উত্তর টিয়াখালী গুচ্ছগ্রামের ৭০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!