কলাপাড়ায় দিনমজুর কে মারধর ও হত্যার হুমকি | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
কলাপাড়ায় দিনমজুর কে মারধর ও হত্যার হুমকি

কলাপাড়ায় দিনমজুর কে মারধর ও হত্যার হুমকি

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় করোনাভাইরাসকে পুঁজি করে আদালতের আদেশ উপেক্ষা করে ঘর নির্মাণ করায় বাধা দেয়ায় দিনমজুর মোঃ দুলাল খানকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

এঘটনায় দুলাল খান জীবন রক্ষার্থে শুক্রবার কলাপাড়া থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের মোঃ ইউসুফ খানের পুত্র মো.দুলাল খানের সঙ্গে একই এলাকার মোঃ ইসমাইল মুসুল্লির পুত্র আঃ কাদের মুসুল্লির জমাজমি নিয়ে কলাপাড়া উপজেলা সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা চলমান থাকায় ঐ মামলায় বিগত ৩০ জানুয়ারি-২০১৯ তারিখ দুলাল খানের পক্ষে রায় প্রাপ্ত হয়। ঐ মামলায় কাদের মুসুল্লি পরাজয় বরন করে জমি জবরদখল করার উদ্দেশ্যেে কলাপাড়া থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আগ্নে অস্ত্রসহ গত বৃহস্পতিবার সকালে কাদের মুসুল্লিসহ ২০/২৫ জনের এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে দুলাল খানকে শারীরিকভাবে মারপিট করে। ওই বাড়ীতে একটি ঘর নির্মাণ করে। এতে দুলালখান বাধা দিলে তার প্রতিপক্ষ তাকে জীবন নাশের হুমকি দেয়। পরে দুলাল খান কলাপাড়া থানায় আসামী আঃ কাদের মুসুল্লি (৪৫) সহিদ মুসুল্লি (৪৮), ছরোয়ার মুসুল্লি (২০), মোঃ আমির হোসেন (৩০), রেজাউলমুসুল্লি (২৫), এর নাম উল্লেখ করে আরো ৭/৮ জন সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ঐ এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাহিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!