বাউফলে গরু আনতে গিয়ে এক কৃষকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
বাউফলে গরু আনতে গিয়ে এক কৃষকের মৃত্যু

বাউফলে গরু আনতে গিয়ে এক কৃষকের মৃত্যু

বাউফল প্রতিনিধি:
বাউফলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু  হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা  তাঁতেরকাঠী গ্রামে। বজ্রপাতে মারা যাওয়া ওই কৃষকের নাম মো. নুর হোসেন মৃধা (৩৮)। এসময় তার  সাথে থাকা একটি গরুও মারা যায়।

জানা গেছে, ভোরবেলা কৃষক নুর হোসেন তার গোয়াল ঘর থেকে বাড়ির পাশ্ববর্তী একটি মাঠে গরু বেঁধে রেখে আসেন। দুপুর ১২টার দিকে আকাশে মেঘ ও হালকা বৃষ্টি হলে তিনি গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়।  ঘটনাস্থলেই তিনি এবং গরুটি মারা যায়। নিহত নুর হোসেন তিন ছেলে  ও এক মেয়ের জনক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!