মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
মতামতঃ গৃহবন্দী মানুষের মধ্যে যেন নিরব হাহাকার

মতামতঃ গৃহবন্দী মানুষের মধ্যে যেন নিরব হাহাকার

মতামতঃ প্রভাষক মো. আবু ইউসুফঃ

পৃথিবী জুড়ে এই মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীদের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে এই মরণব্যাধি। এমন ব্যাধি যে, কাউকে ছোঁয়া যায়না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হয়। সব রকমের জনসমাগম এড়িয়ে চলতে হয়। এই রোগ থেকে বাঁচতে বিশ্ব নিয়মের অনুসারে বাংলাদেশেও চলছে ‘লকডাউন’। বাইরে বেরোনো মানা।

গৃহবন্দী মানুষগুলো নিরবে এই দুরাবস্থায় ভুক্তভোগী হয়ে দিন পার করছেন। করোনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা, যারা দিন আনে দিন খায়। এরই মধ্যে খাদ্য সংকটে পড়েছেন এ সব খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। কিন্তু দেশের নামকরা বিত্তশালী ব্যাক্তিরা তেমন কেউ এগিয়ে আসছে না, এই ক্ষুদার্ত গরীব মানুষের পাশে।

দেশের এই বিপদের মধ্যে অনেকেরই প্রশ্ন, কেন শুধু সরকারের প্রতি আমরা তাকিয়ে আছি? কেন আমাদের দেশের বিত্তবানরা এগিয়ে আসছে না? এই আপদকালীন সরকারের পাশাপাশি তাঁরা কি পারে না দুয়ারে দুয়ারে গিয়ে করোনা ভাইরাস প্রতিহত করার জন্য কিছু প্রতিরোধক উপকরণ ও খাদ্য সামগ্রী জনগণের হাতে তুলে দিতে?

এই অবস্থায় মেহনতি শ্রমজীবী গরীব মানুষ পড়েছেন সীমাহীন বিপদে। বাইরে কাজে যেতে পারছেন না। ফলে সংসারে স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে তাদের দিন যাচ্ছে বড় কষ্টে। এখন তাদের সামনে গরীবি শুধু ফরিয়াদ ও কান্নার আহাজারি।

এ মুহূর্তে দরকার প্রতিকার, প্রতিরোধ; আর হতবিহ্বল মানুষকে আশ্বস্ত করা। তাদের পাশে গিয়ে দাঁড়ানো। গুজব ছড়ানে বন্ধ করা ও সুষ্ঠু ব্যবস্থাপনা। বিপদ মুহূর্তে শিল্পপতি বিত্তবানরা এগিয়ে আসুন। আপনারা বিপন্ন গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসুন। সাহায্যের হাত বাড়ান। এই মহামারীতে আপনাদের দিকে তাকিয়ে আছে কর্মহীন অসহায় মানুষ। মনে রাখবেন এদেশের গরিব মানুষকে এমন সংকটময় সময়ে সাহায্য সহযোগিতা না করে, করোনা ভাইরাসের ভয়ে ঘরে বসে থাকলে পার পাবেন না।

বিরাজমান পরিস্থিতি একা সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব নয়। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মনে হয়, এ এক বড় পরিসরের দুর্যোগের পদধ্বনি। সবাই একতাবদ্ধ হয়ে এ যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই।

লেখকঃ হিসাববিজ্ঞান বিভাগ) সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ, খেপুপাড়া, পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!