কি দূর্ভাগ্য কলাপাড়ার ইমনের! মা-বাবার হাত ধরে কান্না করার সেই ভাগ্যও নেই | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কি দূর্ভাগ্য কলাপাড়ার ইমনের! মা-বাবার হাত ধরে কান্না করার সেই ভাগ্যও নেই

কি দূর্ভাগ্য কলাপাড়ার ইমনের! মা-বাবার হাত ধরে কান্না করার সেই ভাগ্যও নেই

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

মো.ইমন হোসেন। বয়স ১৯ বছর। ছোট বেলায় মাকে হারিয়েছে। বাবাও সংসার পেতেছেন নতুন করে। সেই নুতন সংসারে জায়গা হয়নি তার। পরে ঠাঁই হয়। কলাপাড়া উপজেলার মহিপুর থানার ইউসুফপুর গ্রামের তার মামা বাড়িতে।
কি দূর্ভাগ্য ! গত ২৬ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় নানার বাড়ি থেকে মামা হিমু কবিরাজের বাসায় যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায়। বর্তমানে সে ঢাকায় শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মিত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের বিছানায় শুয়ে মা, বাবার হাত ধরে কান্না করবে সেই ভাগ্য টুকুও নেই। অসহয়,এতিম অতিদরিদ্র ছেলেটি একটু সাহয্য পেলে, আবারও সুষ্ঠু হয়ে স্বাভাবিক জীবন যাপন করেতে পারবে। এমনটাই আশা করেছেন কোরআনের হাফেজ ইমনের স্বজনরা।
বজ্রপাতে ঝলসে যাওয়া ইমনের মামা হিমু বলেন, ইমনের যখন তিন মাস বয়স, তখন তার মা পৃথিবী থেকে চলে যায়। বাবাও তার খোঁজ নেননি। এর পর আমার বাড়িতে থেকেই সে হাফিজী লোখা পড়া করে আসছে। কোরআনের ২৮ পারার হাফেজ ইমনের জীবনে ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটন। বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায়। বর্তমানে সে ঢাকায় শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘ মেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তাই দেশের সকল বিত্ত্ববানদের কছে সহযোগিতা কমনা করছেন দরিদ্র মামা হিমু কবিরাজ। তিনি বলেন, আমার ভাগ্নের পাশে আপনারা না দাড়াঁলে তাকে সুচিকিৎসা দেয়া সম্ভব নয়। আপনাদেরই সহযোগীতায় এতিম মেধাবী ইমন আরও স্বাভাবিক জীবন যাপন করেতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!