আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বেনাপোলে পালিত | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বেনাপোলে পালিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বেনাপোলে পালিত

মোঃ জসিম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের সামনে । জাতীয় সংগীত পরিবেশন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেনমার্শা উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মন্ডল ওবেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন। এরপর যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল কাস্টমসের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও র‍্যালি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহসান উল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটু, শ্রী শান্তিপদ গাঙ্গলী ও খন্দকার মাহবুব হোসেন,প্রমুখ।

প্রধান অতিথী শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার মন্ডল বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার দূর্নীতি দমন কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!