কলাপাড়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তার উপর হামলা; আটক-১০ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
কলাপাড়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তার উপর হামলা; আটক-১০

কলাপাড়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তার উপর হামলা; আটক-১০

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের বালুমহলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হন উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সহ অন্ততঃ ১০ জন । এদের মধ্যে ৬ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন কলাপাড়া থানার সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো.জামান হোসেন, পুলিশ কনেষ্টেবল হায়দার আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার মো.আফজাল হোসেন ,স্পীডবোড চালক সাগর, তহশিলদার আবদুল জব্বার ও রফিকুল ইসলাম ।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালত ৮ জনকে তিন মাস করে কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো জহিরুল ইসলাম, হাবিব, বশির আহম্মেদ. জহিরুল ইসলাম, মাসুদ রানা, মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার। এছাড়া হামলার নেতৃত্বদানকারী মো.লিটন গাজী ও রানা এদের দু’জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বালুমহল এলাকায় একই স্থানে ৮টি বাল্কহেড রেখে সরকারী বালুমহল থেকে বালু কেটে নিচ্ছিল। ৮টি বাল্কহেডে অন্ততঃ অর্ধশতাধিক শ্রমিক ছিল। বাল্কহেডের মালিক কে জানতে চাইলে শ্রমিকরা পাঁচটি বাল্কহেড’র মালিক কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের লিটন গাজী বলে জানায় । তাকে শ্রমিকরা খবর দিলে সে সহ অর্ধশত শ্রমিকরা ভ্রাম্যমান আদালতে আটককৃত ৮ জন শ্রমিকদের ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিমের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । এসময় কলাপাড়া থানা পুলিশ ও কোষ্টগার্ডের সহায়তা চেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী মোঃ জাফর বাদী হয়ে গাজী মো. লিটন, মো. রানা সরদার, মো. কেরামত আলী খান ও মো. নিজাম কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও ওই মামলায় অজ্ঞাত আসামী রয়েছেন ২৫ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!