শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ৭৫ মন জাটকা ইলিশ সহ ট্রাক জব্দ, আটক-১

কলাপাড়ায় ৭৫ মন জাটকা ইলিশ সহ ট্রাক জব্দ, আটক-১

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় ট্রাক সহ ৭৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কালাম ওরফে মরিচ কালাম (৪৮) নামে একজনকে আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে কুয়াকাটা মহাসড়ক থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে চুন্নু এন্টারপ্রাইজ, যশোর মেট্রো-ট-১১-৪৮২৮, নামের এ ট্রাকটি ৭৫ মন জাটকা ইলিশ সহ জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকটি মাছ সহ মৎস্যবন্দর মহিপুর থেকে ঝিনাইদাহ যাচ্ছিল।
পরে এতিমখানা ও দুস্থ্যদের মাঝে জাটকা ইলিশ বিতরন করেন।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ৭৫ মন জাটকা সহ ওই ট্রাকটি জব্দ করা হয়। এসময় একজনকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় হেলিপ্যাড মাঠে এতিম ও দুস্থ্যদের মাঝে বিতরন করা হয়। এসময় কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান জানান, ৭৫ মন জাটকা দুস্থ্যদের মাঝে বিতরন শেষে আটককৃত ব্যক্তিকে মোবাইল কোর্টে বিচার করা হবে। মোবাইল কোর্ট করবেন এসি ল্যান্ড সাহেব। মাছের পরিমান বিবেচনায় আটককৃত ব্যক্তির জরিমানা না করে তাকে কারাদন্ড দিয়ে ট্রাক সহ তাকে থানায় হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!