আমতলীতে ২১’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ২১’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

আমতলীতে ২১’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

আমতলী প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা পেল বরগুনার আমতলী উপজেলার তিনটি ইউনিয়নের ২১’শ পরিবার। ইউএনও মনিরা পারভীন সোমবার এ ত্রাণ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষ।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়। উপজেলার ৭টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৭ হাজার ২’শ পরিবার এ ত্রাণ সহায়তার অন্তর্ভুক্ত হয়। সোমবার ইউএনও মনিরা পারভীন আমতলী সদর ও কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেছেন। প্রত্যেক ইউনিয়নের ৭’শ জন করে তিন ইউনিয়নে মোট দুই হাজার ১’শ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি চাল ও একটি সাবান বিতরন করা হয়। ত্রাণ সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামিউল হিকমা,ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে দুই হাজার ১’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!