রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ২৪ হাজার ৭৮৯ শিশু শিক্ষার্থীর বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে পুষ্টিকর বিস্কিট

কলাপাড়ায় ২৪ হাজার ৭৮৯ শিশু শিক্ষার্থীর বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে পুষ্টিকর বিস্কিট

আপন নিউজ বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় সরকারের স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় ২৪ হাজার ৭৮৯ প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থী পাচ্ছে ৩০ প্যাকেট হারে পুষ্টিকর বিস্কিট খাদ্য সহায়তা। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় বিশ্ব খাদ্য সংস্থা’র সহায়তায় শিশু শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে এ পুষ্টিকর বিস্কিট। এনজিও প্রত্যাশা শহর থেকে গ্রাম পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে এ বিস্কিট পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন সূত্র।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার জানান, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় উপজেলার ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪ হাজার ৭৮৯ প্রাথমিক স্তরের ক্ষুদে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে দুই মাসের ৩০ প্যাকেট হারে পুষ্টিকর এ বিস্কিট খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।
বিশ্ব খাদ্য সংস্থা’র সহযোগীতায় সরকারের স্কুল ফিডিং কর্মসূচীর অধীনে এনজিও প্রত্যাশা এটি বাস্তবায়ন করবে।

এনজিও প্রত্যাশা’র স্থানীয় মাঠ তদারকি কর্মকর্তা স্বাধীনা আকতার বলেন, ’আমরা স্কুল ফিডিং কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করতে স্কুল গুলোর বিস্কিট মজুদের পরিমান লিপিবদ্ধ করছি। এর সাথে চাহিদা অনুয়ায়ী বিস্কিট সরবরাহ করে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেয়া হবে। এটি দু’এক দিনের বিষয় নয়।
শহর থেকে গ্রাম পর্যন্ত বিতরন নিশ্চিত করতে সময় লাগবে। আমাদের মাঠ কর্মীরা এটি সম্পন্ন করবে।’

ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ’করোনা পরিস্থিতিতে শিশু শিক্ষার্থীদের স্কুল বন্ধ থাকায় তাদের বাড়ী বাড়ী পুষ্টিকর বিস্কিট পৌঁছে
দেয়া হবে। এটি যথাযথ ভাবে নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত এনজিওকে বাড়ী বাড়ী গিয়ে বিস্কিট বিতরন শেষে মাষ্টার রোলে শিক্ষার্থীর অভিভাবকের স্বাক্ষর সহ মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে বলা হয়েছে। যাতে বিতরন প্রক্রিয়া শত ভাগ স্বচ্ছতার সাথে নিশ্চিত করা যায়।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!