বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার

ছাত্র রাজনীতি দলগুলোর পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে : কাদের

ছাত্র রাজনীতি দলগুলোর পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমাদের ছাত্র রাজনীতির গর্বিত ঐতিহ্য রয়েছে। এমন ইতিহাস রয়েছে, দেশের জন্য ছাত্ররা জীবন দিতে দ্বিধাবোধ করেননি। সেই ঐতিহ্য ম্লান হতে বসেছে। আগে ছাত্রনেতারা সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিল। ছাত্র রাজনীতির কাছ থেকে নেতারাও কিছুটা গ্রহণ করতেন। সেই রেকর্ড রয়েছে। আমরা দুটি ধারার রাজনীতি, চিরাচরিত ছাত্র রাজনীতি পরিবর্তন করতে চাই। ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফেরাতে চাই।’

তিনি বলেন, ‘ছাত্রদের আমরা লাঠিয়াল হিসেবে গড়ে তুলতে চাই না। তারা নীতি, আদর্শ দিয়ে মানুষের মন জয় করবে, ভয় দেখিয়ে নয়।’

ছাত্রদের নেতৃত্ব তৈরির মানসিকতা তৈরি করতে হবে জানিয়ে তিনি বলেন, ছাত্ররা যুক্তির চেয়ে আবেগ দিয়ে পরিচালিত হয় বেশি। যে কারণে তারা জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। যে কারণে কখনও কখনও ভুল পথে পরিচালিত হতে পারে। যে কারণে তাদের সঠিক গাইডলাইন দিতে হবে। এ সময় ক্যাম্পাসভিত্তিক ছাত্র সংগঠন করতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আমি চাই না সেখানে পেশিশক্তি ব্যবহার হোক। আমরা চাই, ছাত্ররাই নেতৃত্বে আসুক। বাবা জাতীয় পার্টি করে, ছেলে অন্য রাজনীতি করে, এমন কথা এসেছে। আমরা সেই নেতার সঙ্গে কথা বলব। যেন তারা একই আদর্শে অনুগত থাকে। তবে একজন পূর্ণবয়স্ক লোকের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়াটা আমি সঠিক মনে করি না।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!