ঘুর্ণিঝড় “আম্ফান” ৪ নম্বর সতর্ক সঙ্কেত; কলাপাড়ায় মাইকিং | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ঘুর্ণিঝড় “আম্ফান” ৪ নম্বর সতর্ক সঙ্কেত; কলাপাড়ায় মাইকিং

ঘুর্ণিঝড় “আম্ফান” ৪ নম্বর সতর্ক সঙ্কেত; কলাপাড়ায় মাইকিং

আপন নিউজ ডেস্কঃ

ঘুর্ণিঝড় আম্ফান আতঙ্ক বাড়ছে কলাপাড়া উপজেলা সহ গোটা উপকূলীয় জনপদে। সোমবার সকাল থেকে কলাপাড়া পৌর শহরের চলছে মাইকিং। বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ উপজেলার লালুয়ার চারিপাড়াসহ ১১ গ্রামের কমপক্ষে আড়াই হাজার পরিবার জলোচ্ছ্বাস উৎকন্ঠায় পড়েছে। একই শঙ্কায় সাগরপারের কুয়াকাটা ঘিরে থাকা ৪৮ নম্বর বেড়িবাঁধের অভ্যন্তরের কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ৫০ হাজার মানুষের। ওই বাঁধের সবগুলো স্লুইস পুনঃনির্মাণের কাজ চলছে। বাঁধগুলো বিধধ্বস্ত থাকায় অস্বাভাবিক জোয়ারে হানা দেওয়ার শঙ্কা রয়েছে।
চার নম্বর সতর্ক সঙ্কেত নিয়েও চলছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
অসহনীয় ভ্যাপসা গরমে রোজাদার মানুষের ত্রাহি অবস্থা। আম্ফান মোকাবেলায় কলাপাড়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!