তালতলীতে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন

তালতলীতে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

সেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। শুক্রবার তালতলী উপজেলার সাড়ে চার’শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জানাগেছে, করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর তালতলী উপজেলায় অন্তত ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এ কর্মহীন মানুষের কষ্ট লাঘবে সেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পটুয়াখালী জেলার বগা পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচএম মহিবুল্লাহ’র পৃষ্ঠপোষকতায় তালতলী উপজেলা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরনের উদ্যোগ নেয়া হয়। শুক্রবার উপজেলার কচুপাত্রা, ছোটবগী বাজার ও পচাঁকোড়ালিয়া বাজারে সাড়ে চার’শ হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তা বিতরন কার্যক্রম উদ্বোধন করেন তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া। কিশোর কলি উন্নয়ন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি মিসেস এইচ এম এ্যানির সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, সাংবাদিক বেলাল হোসেন মিলন ও সোয়েব আহমেদ জিকু প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!