কলাপাড়ার লালুয়ায় যুবলীগ নেতা লিটনের ঈদ উপহার প্রদান | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ার লালুয়ায় যুবলীগ নেতা লিটনের ঈদ উপহার প্রদান

কলাপাড়ার লালুয়ায় যুবলীগ নেতা লিটনের ঈদ উপহার প্রদান

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. লিটন সাউগার’র প্রতিষ্ঠান “মেসার্স লিটন ট্রেডার্স” এর পক্ষ হতে এলাকাবাসীর মাঝে ২০০ প্যাকেট ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
শনিবার সকাল সাড়ে ৯ টায় লালুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাউগার কান্দা গ্রামের সুইজখাল সংলগ্ন বেড়িবাঁধের পাশে বসে ওসকল ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লালুয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসা. গোলেনুর জাহান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. রফিক গাজী ও কৃষকলীগের সাধারন সম্পাদক মো. নান্নু সরদার প্রমূখ।
উপহার সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, গুড়া দুধ, সাবান ও কিচমিচের একটি প্যাকেট এলাকলাবাসীদের মাঝে বিতরন করা হয়।

এসময় মেসার্স লিটন ট্রেডার্স’র স্বত্তাধিকারী, লালুয়ার ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. লিটন সাউগার বলেন, করোনা ভাইরাসের কারনে আজ দীর্ঘদিন ধরে দেশ লকডাউনে থাকায় আমরা সবাই চড়ম বিপাকে পরেছি। অনেকেই কাজ-কর্ম না থাকায় অনেক কষ্টে আছে। লোকলজ্জার ভয়ে কেহ মুখ ফুটে কিছু বলতে পারছে না হয়তো। এমতাবস্থায় অনেকেরই ঈদের আনন্দ বিলীন হতে পারে। তাই
প্রতি বছরের মত এবছরও আমি আপনাদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবারের ঈদটি একটু ব্যতিক্রম। তাই, সবাই মিলে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করার জন্য তিনি আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!