অবশেষে কলাপাড়ায় জন সম্মুখে বেড়িয়ে পড়লো খাদ্য বান্ধব কর্মসূচীর কালো বিড়াল | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
অবশেষে কলাপাড়ায় জন সম্মুখে বেড়িয়ে পড়লো খাদ্য বান্ধব কর্মসূচীর কালো বিড়াল

অবশেষে কলাপাড়ায় জন সম্মুখে বেড়িয়ে পড়লো খাদ্য বান্ধব কর্মসূচীর কালো বিড়াল

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়ায় অবশেষে ’শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা সম্বলিত দুস্থদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক ডিলার ও তার সহযোগীর নামে দুদক আইন ১৯৪৭ এর ৫(গ) তৎসহ পেনাল কোড’র ৪২০/৪০৯/১১৪ ধারায় অভিযোগ দায়ের করে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরের খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা বাদী হয়ে ৩১মে শেষ বিকেলে কলাপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন।

এর আগে ৩১মে সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে সরকারের খাদ্য
বান্ধব কর্মসূচীর ৪৫৮ কেজি চাল বস্তা পরিবর্তন করে পাচারের সময় স্থানীয়দের হাতে আটক হয় এক ডিলার ও তার সহযোগী। পরবর্তীতে স্থানীয়দের সংবাদে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর ও কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে উল্লিখিত পরিমান চাল সহ ৫০ কেজি ধারন ক্ষমতার ২৪টি পাটের খালি বস্তা ও ৩০ কেজি ধারন ক্ষমতার ৯টি পাটের খালি বস্তা জব্দ করে। এসময় আসামীরা সুকৌশলে পালিয়ে যায় বলে খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

তবে এনিয়ে অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মীর মাসুদ রানা’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগ পেয়ে এটিকে থানায় সাধারন ডায়েরী হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য দুদক, পটুয়াখালী বরাবরে প্রেরন করা হয়েছে।

এদিকে কলাপাড়ায় সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে ডিলারদের হরিলুটের খবর গনমাধ্যমে প্রকাশের পরও রহস্যজনক কারনে অদ্যবধি কোন অনিয়মের সত্যতা পায়নি খাদ্য নিয়ন্ত্রন দপ্তর। তবে প্রায় চার হাজার বিত্তবানদের নামে ইস্যুকৃত কার্ড বাতিল করা হয়, যা ডিলাররা দীর্ঘদিন ধরে উত্তোলন করে আত্মসাত করছিল। এমনকি কার্ডধারী ভুক্তভোগীরা বছরের পর বছর চাল না পেয়ে
ইউএনও’র কাছে অভিযোগ করার পর ইউএনও খাদ্য নিয়ন্ত্রককে তদন্তের জন্য বলায় ডালবুগঞ্জের এক ডিলারের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গত মাস খানেক ধরে তদন্ত অব্যাহত রেখেছে। যা আদৌ আলোর মুখ দেখে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এভাবে অভিযোগ দেয়ার পরও প্রতিকার না মেলায় এবার জন সম্মুখে বেড়িয়ে পড়লো খাদ্য বান্ধব কর্মসূচীর কালো বিড়াল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!