গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-৩ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-৩

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত-৩

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মো. বাবুল (৩০), মো. মনির (৩৫) এবং টুকলুক (৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজারে। ঘটনা সূত্রে ও মনির জানান,বৃহস্পতিবার ৩ জুলাই বেলা ১১ টার দিকে ট্রলিতে মোটর সাইকেলের ধাক্কা লাগায় রুহুল, আলামিন, লালন, শাহিন, সোয়েব, রিপন কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ভাই টুকলুক কে দোকানে ঢুকে এলোপাথারীভাবে পিটিয়ে পরে ট্রলি চালক বাবুলকে ও আমাকে গুরুতর আহত করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধারকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত ডাঃ সৈকত বলেন, রোগীরা আমার চিকিৎসাধীনে ২য় তলায় ৭, ৬ ও ১৮নং বেডে ভর্তি আছে। টুকলুক জানান, ক্লোজার বাজারে আমার ১টি মুদি মনোহরি দোকান আছে। দোকানটি ফিরোজ জোমাদ্দার আমি দুইজনে শেয়ারে চালাই। ফিরোজ জোমাদ্দার আমার ঐ দোকানের পার্টনারশীপ। ঐ ট্রলি গাড়ির মালিক ফিরোজ জোমাদ্দারকে না পেয়ে রুহুল, আলামিন ক্ষিপ্ত হয়ে আমাকে ও ট্রলি গাড়ির চালক বাবুল এবং আমার ভাইকে এসে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে আলামিনের মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। টুকলুক বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ করছেন বলে জানান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!