বাকেরগঞ্জে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের ঘাতক সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ গ্রেপ্তার-৩ | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বাকেরগঞ্জে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের ঘাতক সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ গ্রেপ্তার-৩

বাকেরগঞ্জে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের ঘাতক সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ গ্রেপ্তার-৩

বরিশাল অফিসঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের ঘাতক সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৩জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ট্রলারটিও। রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ঘাতক সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত হেলাল উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াসিন হাওলাদারকে (২০) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাড়িতে শনিবার রাত ১২টায় দাফন করা হয়। উপর্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে হতদরিদ্র এ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছে বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)। তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তারা খুনের সঙ্গে জড়িত কি-না তার খোঁজখবর নিচ্ছেন।

কেরানীগঞ্জ থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। ট্রলার ছিনতাইয়ের জন্য তারা পিতা-পুত্রকে খুন করার কথা স্বীকার করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!