শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ যুবক

শার্শায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ যুবক

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল ষ্টেশন এলাকা থেকে শুক্রবার (১৭ জুলাই) ভোরে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, শার্শার যাদবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন (২০) এবং নাটোর জেলার কইগাড়ি কৃষ্ণপুর গ্রামের জমশেদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

শার্শা থানা সূত্রে জানা যায়, নাভারন রেলবাজারের রেলওয়ে লাইনের দক্ষিন পাশে মোঃ শাওন গাজী (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম এর বাড়ির উঠানে তিন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই তিন যুবকের নিকট হইতে ১টি রাম দা যাহা বাট সহ লম্বা ২৪ ইঞ্চি, ১টি টিপ চাকু যাহা লম্বা অনুমান ৬ ইঞ্চি, ১টি কালো রং এর প্লাষ্টিকের খেলনা লম্বা ৭ ইঞ্চি পিস্তলসহ ৩ যুবকে আটক করা হয়।

এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে  আটককৃতদের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৬০৪।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নামে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!