অবশেষে ইউএনও’র প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকেরা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
অবশেষে ইউএনও’র প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকেরা

অবশেষে ইউএনও’র প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকেরা

আমতলী প্রতিনিধিঃ

অবশেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও কৃষি অফিসার সিএম রেজাউল করিমের প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকরা। এনিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের। উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের প্রচেষ্টায় সোমবার বিআর-২৩ বীজ ধান আমতলীতে আসে। ওই বীজ ধান ডিলারদের কাছ থেকে সরকারী নির্ধারিত মুল্যে কৃষকরা কিনে নিচ্ছেন। ধান পেয়ে উচ্ছাসিত তারা।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমির আবাদের জন্য বীজ ধান প্রয়োজন ৫’শ ৮০ মেট্রিক টন। এর মধ্যে ৯৫% কৃষক ফলন ভালো হওয়ায় বিআর-২৩ জাতের বীজ ধানের চাষাবাদ করেন। উপজেলার মোট জমির অর্ধেক বীজ মজুদ রেখে থাকেন কৃষকরা। অবশিষ্ট অর্ধেক জমির জন্য দুই’শ ৯০ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। আমতলী কৃষি অফিস দুই’শ ৯০ মেট্রিক টন আমন ধানের বীজ বরাদ্দ চেয়ে পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষকে চাহিদা পাঠিয়েছে। কিন্তু বিএডিসি কর্তৃপক্ষ ৫৮ মেট্রিক টন বীজ ধান সরবরাহ করেছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য। এতে বীজ সংকটে পরে উপজেলার কৃষকরা। উপজেলার ডিলার ও বীজের দোকানে বিআর-২৩ ধানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা। এ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমতলী উপজেলা নির্বাহী অফিসা মনিরা পারভীনের নজরে আসে। পরে ইউএনও মনিরা পারভীন ও উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের প্রচেষ্টায় সোমবার বিএডিসি কর্তৃপক্ষ আমতলীতে ৪৩ মেট্রিক টন বিআর-২৩ জাতের বীজ ধার সরবরাহ করেছে। ওইদিন থেকেই ডিলাররা সরকারী নির্ধারিত মুল্যে কৃষকদের কাছে ধান বিক্রি করছে। শেষ মুহুর্তে বিআর-২৩ ধানের বীজ পেয়ে খুশি কৃষকরা।
কাউনিয়া গ্রামের কৃষক মোঃ আল আমিন বলেন, বীজ ধান লইয়্যা অ্যাকছেন চিন্তা হরছি। এ্যাহোন আর চিন্তা নাই। বীজ ধান পাইয়্যা গেছি।
পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা বলেন, বিআর-২৩ জাতের বীজ ধানের খুবই সঙ্কট ছিল। কৃষি অফিসের উদ্যোগে বর্তমানে প্রচুর বীজ ধান এসেছে। আমি ১৫ কেজি বীজ ধান ৩০ টাকা কেজি দরে কিনে এনেছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, আমতলীর কৃষকরে জন্য পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষ ৪৩ মেট্রিক টন বীজ সরবরাহ করছে। সরকারী নির্ধারিত মুল্যে কৃষকরা ডিলারদের কাছ থেকে বীজ ধান কিনে নিচ্ছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলায় বীজ ধানে কোন সঙ্কট নেই। পর্যাপ্ত বীজ এসেছে। তিনি আরো বলেন, বীজ ধান বিক্রিতে কেউ অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!