গলাচিপাবাসী আজও ভুলেনি মরহুম আ. খালেক মিয়াকে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
গলাচিপাবাসী আজও ভুলেনি মরহুম আ. খালেক মিয়াকে

গলাচিপাবাসী আজও ভুলেনি মরহুম আ. খালেক মিয়াকে

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে জন্ম সাবেক চেয়ারম্যান মরহুম আ. খালেক মিয়ার। আজও গলাচিপা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষ তাকে ভুলতে পারেনি, আজও শ্রদ্ধাভরে স্মরন করে সর্বস্তরের মানুষ। এই সাদা মনের মানুষ টি তার জীবন যৌবন উৎসর্গ করে ছিলেন গলাচিপা উপজেলার গরীব দুঃখী কৃষক মেহনতী মানুষের জন্য। বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন পানপট্টি ইউনিয়ন পরিষদের, ছিলেন গলাচিপা উপজেলায় পরিষদের চেয়ারম্যান, দ্বায়িত্ব পালন করেছিলেন তখনকার সময়ের ক্ষমতায় থাকা জাতীয় পার্টি উপজেলা সভাপতি হিসেবে। গলাচিপা উপজেলার যে কোন উন্নয়ন মূলক কাজ এর স্বপ্নদ্রষ্টা মরহুম আ. খালেক মিয়া। যার জীবন দশায় ঘুষ দূর্নীতি, টেন্ডারের মত অনিয়মের অভিযোগ কেউ তুলতে পারে নি মরহুম আ. খালেক মিয়ার বিরুদ্ধে। মৃত্যুর পর সন্তানদের জন্যে রেখে যেতে পারেন নি দুবেলা দুমুঠো খাবারের অর্থ মরহুম আ. খালেক মিয়া। মরহুম আ. খালেক মিয়া ছিলেন খেটে খাওয়া গরিব মেহনতী মানুষের নয়নের মনি। আজও পানপট্টি ইউনিয়নবাসী তার জন্য কাঁদে। এ বিষয় নিয়ে পানপট্টি ইউনিয়নের হত দরিদ্র রহিম হাওলাদার, কাদের মৃধা, ছোবাহান গাজী, মোশারেফ খা, মশিউর রহমান জানান, আমরা মরহুম আ. খালেক মিয়ার মতো আর মাটির মানুষ পাব না। এরকম জনদরদী মানুষ আমাদের মাঝে আর আসবে বলে মনে হচ্ছে না। তারা আরও বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম আ. খালেক মিয়ার সুযোগ্য সন্তান মো. শামীম মিয়া বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য ইউনিয়ন পর্যায়ে কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। মহামারি করোনা ভাইরাসের প্রথম থেকে এ পর্যন্ত পানপট্টি ইউনিয়নে হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এ বিষয়ে উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান আওয়ামী যুবলীগ নেতা মো. শামীম মিয়া বলেন, আমার বাবা পানপট্টিসহ গলাচিপা উপজেলার মানুষের জন্য নিবেদিত প্রান ছিলেন। বাবার মৃত্যুর পর থেকে যতটুকু পারি মানুষের জন্য করে যাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত করে যাব। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্ এর দিক নির্দেশনায় মহামারি করোনা ভাইরাসের প্রথম থেকে এ পর্যন্ত পানপট্টি ইউনিয়নের খেটে খাওয়া অসহায় মানুষ, দিন মজুর, জেলে, কৃষকদের বাড়িতে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার এ ত্রাণ সামগ্রী অব্যহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!