বরিশালে করোনা উপসর্গে মৃত ব্যক্তির কফিন থেকে গাঁজা উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালে করোনা উপসর্গে মৃত ব্যক্তির কফিন থেকে গাঁজা উদ্ধার

বরিশালে করোনা উপসর্গে মৃত ব্যক্তির কফিন থেকে গাঁজা উদ্ধার

বরিশাল অফিসঃ

বরিশালে করোনা উপসর্গে মৃত ব্যক্তির কফিন থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নেওয়ার জন্য আনা কফিন বাক্স থেকে ২১ পোটলা

গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত
করেছেন বরিশালের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি জানান, গত শনিবার মধ্যরাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা
ইউনিয়নের নলী তুলতলা গ্রামের আব্দুল হালিম (৭০) করোনা উপসর্গ নিয়ে
শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান। পরে তার স্বজনরা ওই
রাতেই চাদমারি এলাকা থেকে একটি কফিন কিনে আনেন। কিন্তু মরদেহ ঢোকানোর আগে
কফিনটি খুললে তার মধ্যে গাঁজার পোটলা দেখতে পান তারা। রোগীর স্বজনরা
৯৯৯-এ ফোন করে বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন। বিষয়টি জানতে পেরে
রাতেই আমরা (পুলিশ) সেখানে গিয়ে গাঁজার পোটলাগুলো উদ্ধার করি।

পরে ঘটনার অনুসন্ধানে নেমে জানতে পারি, চাঁদমারি এলাকার একটি দোকান থেকে
কফিনটি কিনে আনা হয়েছে। দোকানের মালিক জানান, তিনি বিক্রির জন্য কফিনগুলো
রাস্তার পাশেই সারিবদ্ধভাবে রাখেন। রাতের বেলাও ওগুলো সেখানেই থাকে। ওই
দোকানি গাঁজার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জানিয়ে তিনি বলেন, ধারণা করা
হচ্ছে অজ্ঞাতরা ওই কফিনের মধ্যে গাঁজার পোটলাগুলো লুকিয়ে রেখেছিল। তারপরও
আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।

চাদমারি এলাকার ওই কফিন ব্যবসায়ি বাদশা জানান, তার দোকানের আশপাশের
এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা রয়েছে। হয়তো পুলিশের উপস্থিতি টের
পেয়ে কেউ নিজেকে বাঁচাতে কফিনের মধ্যে ওই গাঁজাগুলো লুকিয়ে রেখেছিলেন।
কিন্তু সেগুলো আবার বের করার আগেই কফিনটি বিক্রি হয়ে যায়।

কফিনে গাঁজা পাওয়ার ব্যাপারে মৃত আব্দুল হালিমের ছেলে সোহাগ জানান, মরদেহ
নিতে কফিনের প্রয়োজন হবে বলে তাদের জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে
হাসপাতালের নতুন ভবনের করোনা ওয়ার্ডের খায়ের নামের এক কর্মচারীর সহায়তায়
আড়াই হাজার টাকার বিনিময়ে রাতেই কফিনটি কেনা হয়। পরে তাতে মরদেহ ঢোকানোর
আগে গাঁজার পোটলাগুলো তাদের চোখে পড়ে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম
জানান, বিনা অপরাধে কাউকে হয়রানি করার সুযোগ নেই, তাই বিষয়টি খতিয়ে দেখা
হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!