রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শিশু ও মানব পাচার রোধে গণমাধ্যামকর্মীদের মতবিনিময় সভা

কলাপাড়ায় শিশু ও মানব পাচার রোধে গণমাধ্যামকর্মীদের মতবিনিময় সভা

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় কনসরটিয়াম এর আয়োজনে শিশু ও মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদশীল সংবাদ পরিবেশনা ও প্রতিবেদন প্রস্তুতিতে করনীয় বিষয়ে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট রোববার বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া উপজেলা কমান্ড কার্যালয়ের ৩য় তলায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রবীন সাংবাদিক জীবন মন্ডল, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, এশিয়ান টিভি’র কলাপাড়া প্রতিনিধি মো. জসিম পারভেজ ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র অর্থ সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি মো. ওমর ফারুক। বক্তারা শিশু ও মানব পাচার রোধে সরকার, এনজিও সংগঠনসহ সংবাদকর্মীদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। শিশুদের জন্য প্রতিটি গনমাধ্যমে আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা, শিশু বিষয়ক ঘটনাগুলো ফলোয়াপে রাখা, আদালতে শিশু ও নারীদের জন্য আলাদা কক্ষ রাখাসহ শিশু পাচার ও শিশু অধিকার লংঘনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এসময় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিটিএসসিএন সিপিডি প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!