জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় কৃষক লীগের আলোচনা ও দোয়া | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় কৃষক লীগের আলোচনা ও দোয়া

জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়ায় কৃষক লীগের আলোচনা ও দোয়া

আপন নিউজ রিপোর্টঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল ৪ টায় দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ও ড. শহিদুল ইসলাম বিশ্বাস।
অন্যদের মধ্যে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, সহ সভাপতি আবদুল মোতালেব হাওলাদার, পৌর কৃষকলীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দোলন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন ও সভা  সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খায়রুল তালুকদার।
অনুষ্ঠান শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা  এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!