কলাপাড়ায় সবজি বাজারের নির্ধারিত টোল ঘর থাকা সত্ত্বেও ফুটপাত দখল! | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ায় সবজি বাজারের নির্ধারিত টোল ঘর থাকা সত্ত্বেও ফুটপাত দখল!

কলাপাড়ায় সবজি বাজারের নির্ধারিত টোল ঘর থাকা সত্ত্বেও ফুটপাত দখল!

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় নির্ধারিত টোল ঘর থাকা সত্ত্বেও লোকজনের চলাচলের সড়কে (ফুটপাত) দখল করে বসেছে সবজি বাজার।

এতে করে ভোগান্তি পোহাচ্ছে এসব সড়ক দিয়ে চলাচলকারী পথচারীসহ যানবাহনে চলাচলকারী যাত্রীরা। ফলে প্রায়:শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

শ্রী-শ্রী মদনমোহন আখড়া বাড়ীর প্রবেশ সড়ক দখল করেও প্রতিদিন বসছে সবজির বাজার। অথচ মাছ বাজারের পাসে এসব সবজির বাজারের জন্য নির্ধারিত টোল ঘর রয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার ও কলাপাড়া পৌরসভা মেয়রের প্রচেষ্টায় কিছুদিন নির্ধারিত টোল ঘরে সবজি বাজারে বসার কিছু দিন যেতে না যেতে ফের ফুটপাত দখল করে বসেছে সবজি বাজার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে মাছ বাজার ঢুকতেই  দুই পাশে সবজির দোকান খুলে বসেছে।

সড়কের দু’পাশে দোকনগুলো এমনভাবে বসানো হয়েছে যানবাহন চলাচল তো দুরের কথা একজন মানুষই ঠিকমত হাটতে পারছেনা। এ সড়ক দিয়ে চাপাচাপি করে চলতে গিয়ে প্রায়:শই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন মানুষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!