রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় ঢাকা-পায়রা বন্দর-খেপুপাড়া নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েকশ মানুষ। শনিবার বেলা ১১টায় কলাপাড়া লঞ্চঘাট পল্টুনে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। একটি লঞ্চ কোম্পানী কলাপাড়া টু ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে মেরিন আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ প্রায় একযুগ পড় চালু হওয়া ঢাকার সাথে চালু হওয়া লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। কলাপাড়ার আন্ধারমানিক নৌ পথে কলাপাড়া থেকে পটুয়াখালী,বরিশাল ও ঢাকা রুটে দেশ স্বাধীনের আগ থেকে স্টিমার ও লঞ্চ চলাচল করতো। এ লঞ্চ চলাচল চালু থাকাকালীন কলাপাড়ার ১২টি ইউনিয়নসহ পাশ্ববর্তী রাঙ্গাবালী ও তালতলী উপজেলার মানুষ চলাচল করতো। বর্তমানে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় পায়রা তাপবিদ্যুত, পায়রা সমুদ্র বন্দরে আসা হাজার হাজার শ্রমিক ও কুয়াকাটায় আসা পর্যটকরা দূর্ভোগ পোহাচ্ছে। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, ব্যবসায়ী জাকির হোসেন, শেখ হাসনাত নিকেল প্রমুখ।। বক্তার জরুরী ভিত্তিতে এ ঢাকা- কলাপাড়া রুটে দোতলা লঞ্চ চালুর দাবি প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!