বেনাপোলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
বেনাপোলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক-২

বেনাপোলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক-২

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল।।

বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার নরেন্দ্রপুর (আমড়াতলা) এলাকার আঃ আজিজের মেয়ে মনি (৩৭) ও বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৫)।

পুলিশ জানান, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড ও চোরের রাস্তার সংযোগ স্থলে পাকা রাস্তার উপর মাদক কারবারীরা মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ৩ কেজি গাঁজাসহ আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!