মসজিদে বিস্ফোরণে নিহত পরিবারকে আর্থিক সহায়তা; থামছে না স্বজনদের আর্তনাদ | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
মসজিদে বিস্ফোরণে নিহত পরিবারকে আর্থিক সহায়তা; থামছে না স্বজনদের আর্তনাদ

মসজিদে বিস্ফোরণে নিহত পরিবারকে আর্থিক সহায়তা; থামছে না স্বজনদের আর্তনাদ

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৭ বছরের শিশু জুবায়েরের পর তার বাবা জুলহাসও মারা যান। হৃদয় বিদারক এমন মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে আত্মীয়-স্বজনদের আর্তনাদ যেন থামছে না। এ খবর পেয়ে নিহত বাবা-ছেলের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান। রোববার রাতে সেখানে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ইউএনও। পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও মাশফাকুর। এসময় তিনি বলেন, ‘আমরা এই অসহায় পরিবারের পাশে আছি।’ জানা গেছে, জুলহাস ও তার ছেলে জুবায়ের শুক্রবার এশার নামাজ আদায় করতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাম মসজিদে যান। সেখানে বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নেয়া হলে ওইদিন রাত ১টায় ৭ বছরের শিশু জুবায়ের মারা যায়। জোবায়েরের লাশ তার মায়ের কাছে হস্তান্তরের পর রোববার ভোরে গ্রামের বাড়ি এসে পৌঁছায়। লাশ দাফনের প্রস্তুতিকালে খবর আসে, তার বাবা সলেমান জুলহাসও (২৮) মারা গেছেন। ওইদিন সাড়ে ১০ টায় জুবায়েরের নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হয়। আর জুলহাসের লাশ সোমবার সকালে জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, অভাবের কারণে জুলহাস ১০ বছর আগে স্ত্রীসহ ঢাকায় পাড়ি জমান। সেখানে গার্মেন্ট শ্রমিকের কাজ করতেন জুলহাস। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বসবাস করতেন। সেখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে এবার জুবায়েরকে ভর্তি করান। ইউএনও মাশফাকুর রহমান বলেন, বাবা-ছেলেসহ রাঙ্গাবালীর চারজন মারা গেছে। বাবা ছেলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাকি দুইজনের পরিবারকেও কাল (সোমবার) দেওয়া হবে। আমি জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার নিহতদের পরিবারকে খাস জমি দিবেন। উল্লেখ্য, জুলহাস ও তার ছেলে জুবায়ের ছাড়াও নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় রাঙ্গাবালীর আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বেলায়েত রাঢ়ীর ছেলে গার্মেন্টস শ্রমিক জামাল রাঢ়ী (৪০) ও সদর ইউনিয়নের হাপুয়াখালী গ্রামের সাজাহান প্যাদার ছেলে গার্মেন্টস শ্রমিক নিজাম প্যাদা (৩৫)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!