কলাপাড়ায় বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কলাপাড়ায় বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোবাবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪ টায়  কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আল-আমিন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালকদার, সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম লিপন, কেন্দ্রীয় যুবলীগের নেতা এ্যাডঃ শামীম আল সাইফুল সোহাগ, পৌর কাউন্সিলর মাহাবুব রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন।
এছাড়াও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমানউল্লাহ মাষ্টার, মহিপুর স্বেচ্ছাসেকলীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হীরা হাওলাদার স্বপনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আ ফ ম বাহাউদ্দিন নাসির সহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন প্রভাষক মাওলানা মো: মাসুম বিল্লাহ রুমী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!