কুয়াকাটায় আবাসিক হোটেলে জেলের রহস্যজনক মৃত্যু | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কুয়াকাটায় আবাসিক হোটেলে জেলের রহস্যজনক মৃত্যু

কুয়াকাটায় আবাসিক হোটেলে জেলের রহস্যজনক মৃত্যু

আপন নিউজ ডেস্ক:

কুয়াকাটায় আবাসিক হোটেল আল্লার দান থেকে আঃ মানিক (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার দুপুরে (২১ সেপ্টেম্বর) ওই হোটেলের ২০৪ নম্বর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক চট্রগ্রাম জেলার বাঁশখালী থানার সনুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র।
হোটেল সুত্রে জানা যায়, রোববার রাত ৮টায় কুয়াকাটার আবাসিক হোটেল আল্লার দান এ ওঠে মানিক। সকালে ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে ট্যুরিষ্ট পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। ট্যুরিষ্ট পুলিশ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ হোটেল কক্ষের দরজা ভেঙ্গে খাটের পাশে পরে থাকা অবস্থায় মানিকের লাশ সনাক্ত করে। হোটেল কর্তৃপক্ষ এমন রহস্যজনক মৃত্যুর বিষয়ে কিছুই জানাতে পারেনি। তবে হোটেলে থাকা রেজিস্টারে দেখা গেছে নিহত মানিকের সাথে লিটন নামে আরও এক ব্যক্তি ওই হোটেলে অবস্থান করছিল।
মানিকের ছোট ভাই আঃ রহিম জানান, মানিক এফবি আল্লার দান ট্রলারের মাঝি ও মালিক। ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় সমুদ্রে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে মৎস্যবন্দর মহিপুর ঘাটে আসে। জলিল ঘরামীর মালিকানাধীণ বিসমিল্লাহ মৎস্য আড়তে মাছ বিক্রি করে রাত্রী যাপনের জন্য আল্লার দান হোটেলে ওঠে। সোমবার দুপুরে মৃত্যুর খবর জানতে পারে।
মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!