এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

এডভেঞ্চার লঞ্চে জন্ম নেয়া কন্যাটির মা-বাবা সহ লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

খান মাইনুদ্দিন, বরিশাল অফিসঃ 
৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে ফেরার পথে এডভেঞ্চার-৯এ জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি।
জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলদার (01718583154) মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। নবজাতক ও তার পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মোহম্মদ ফোরকান হাওলাদার’র 01718583154 নম্বরে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশকরেন। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!