লালমোহনে সার্ভেয়ারকে মারপিট করলেন চেয়ারম্যান আক্তার হোসেন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
লালমোহনে সার্ভেয়ারকে মারপিট করলেন চেয়ারম্যান আক্তার হোসেন

লালমোহনে সার্ভেয়ারকে মারপিট করলেন চেয়ারম্যান আক্তার হোসেন

অনলাইন ডেস্কঃ

ভোলা লালমোহনে সার্ভেয়ার কবিরকে কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাসায় ডেকে নিয়ে মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার ৪ অক্টোবর দুপুর আড়াইটায় কলেজের সামনে আক্তার চেয়ারম্যানের বাসায় এ ঘটনা ঘটে। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশনের সভাপতি সার্ভেয়ার কবির জানান, দুপুরে উপজেলায় ছিলাম। সেখানে গিয়ে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার আমাকে বলে আপনাকে আক্তার চেয়ারম্যান সাব যেতে বলেছে। আপনি নাকি ওনার জমি মাপতে যাননি। আমি বললাম, উপজেলা চেয়ারম্যান সাবের সাথে একটা জমির সালিশিতে আছি, পরে যাবো। ওনারা আমাকে বললেন, আপনি যাবেন আর আসবেন। শুধু উনি একটু কথা বলবেন। পরে আমি ওনাদের সাথে গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে একটি রুমে নিয়ে আক্তার চেয়ারম্যান সাব চড়থাপ্পড় মারে এবং মারপিট করে। সেখানে কামাল মেম্বার ও নওয়াব মেম্বার ছিলেন। সার্ভেয়ার কবির আরও বলেন, আমাকে হুমকি ধামকি দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, আমার জমি মাপের তারিখ দিয়ে সে আসেনি। এজন্য আমি তাকে রাগ করেছি। চড়থাপ্পড় দেইনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!