শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়া অফিসঃ

কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা এগারোটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের শেষ সিমান্তে তারিকাটা বাজারে ইউনিয়নবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। এতে এলাকার ভূক্তভোগীসহ বিভিন্ন শ্রেনীর সহ¯্রাধিক মানুষ অংশগ্রহন করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন ভ‚ক্তভোগী স্থানীয় রুহুল আমিন কারী, আবির, নুরুল্লাহা, দেলোয়ার মৃধা, আউয়াল আকন, আলো দফাদার, এলেম গাজী ও হানিফ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত তার পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা মামলা ও নির্মম নির্যাতন করে আসছে। এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতা সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ সরকারের দেয়া চাল আত্নসাৎ করার অভিযোগ করেন বক্তারা। চেয়ারম্যানের এমন সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিত্রানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত জানান, একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে এমন মিথ্যা অভিযোগ করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!