রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ভাসমান সেতু নির্মাণ

কলাপাড়ায় এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ভাসমান সেতু নির্মাণ

নয়নাভিরাম গাইন (নয়ন)।।
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা-পাখিমারা খালের উপর নীলগঞ্জ আদর্শ কৃষক সমবায় সমিতি ও এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মান করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন কৃষিতে বিখ্যাত। এখানের কুমিরমারা, মজিদপুর, বাইন তলা, এলেমপুর, ফরিদগঞ্জ সহ ৪-৫ টি গ্রাম কৃষি নির্ভর। এখানে সারা বছর নানা ধরনের শাকসবজি সহ অন্যান্য কৃষি পন্য উৎপাদন করা হয়। এখানে উৎপাদিত কৃষি পন্য এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশ ব্যাপী রপ্তানি করাহয়। এখানকার উৎপাদিত শাকসবজি অত্যান্ত ভালো মানের ও পুষ্টি গুন সমৃদ্ধ তাই এখানকার উৎপাদিত শাকসবজির চাহিদা প্রচুর।প্রতিদিন  কয়েকশত মন কৃষি পন্য এখান থেকে পরিবহন করে উপজেলা শহর কলাপাড়া ও দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এর একমাত্র মাধ্যম ছিল পাখিমারা-কুমিরমারা খালের উপর নির্মিত আয়রন সেতু যেটি গত ২-৩ মাস আগে ভেঙ্গেপরে খালের পানিতে তলিয়ে যায়। যার ফলে বিপাকে পরে ঐ অঞ্চলের কৃষক পরিবার সহ এখান থেকে নিয়মিত যাতায়াত কারী পথচারী, স্কুল কলেজ গামী শিক্ষার্থী এবং বিভিন্ন  প্রতিষ্ঠানের সেবাপ্রত্যাশিরা। কারন পাশেই রয়েছে কমিউনিটি ক্লিনিক ও নীলগঞ্জ  ইউনিয়ন পরিষদ। তাই এখানকার কৃষকরা তাদের পন্য পরিবহন ও সর্বস্তরের মানুষের যাতায়াতের জন্য একটি  গার্ডার সেতু নির্মানের দাবি জানায়,যা দির্ঘসময়ের বিষয়। তাই সাময়িক সমস্যা সমাধানের জন্য অস্থায়ী ভাবে একটি ভাসমান সেতু নির্মান করার জন্য এলাকাবাসী মিলে পরিকল্পনা গ্রহন করেন। তাই এলাকাবাসী  বিভিন্ন সরকারী দফতর ও জনপ্রতিনিধিদের কাছে গেলে তারা কোন সারা পাননি। পরে নীলগঞ্জ আদর্শ কৃষক  সমবায় সমিতি ও এলাকাবাসী নিজস্ব অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মান করার সিদ্ধান্ত গ্রহন করে। এতে ব্যায় ধরা হয় দুই লক্ষ বিশ হাজার টাকা। পরে শুক্রবার ভাসমান সেতুটির নির্মান কাজ উদ্বোধন এর মধ্যদিয়ে শুরু করা হয়।সেতুটি দৈর্ঘ ৩৫০ ফিট প্রস্থ ৪ ফিট।  ৭২ টি প্লাস্টিকের ড্রামের উপর ভাসমান সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি সম্পন্ন হলে এলাকাবাসীর সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তবে এলাকাবাসী র সমস্যা বর্তমানে  অস্থায়ী ভাবে সমাধান হলেও স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত একটি গার্ডার সেতু নির্মানের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে সর্বস্তরের মানুষ জোর দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!