আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ নষ্ট হচ্ছে | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ নষ্ট হচ্ছে

আমতলী উপজেলা পরিষদের ২০ টি গাছ নষ্ট হচ্ছে

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে বিভিন্ন প্রজাতির ২০ টি বৃহৎ গাছ নষ্ট যাচ্ছে। উপজেলা প্রশাসন গাছগুলো অপসরনে কোন উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা লোকজন। দ্রæত গাছগুলো অপসরনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।




জানাগেছে,গত জুলাই মাসের শেষ দিকে ছয় দিনের বিরামহীন বর্ষণে গাছের মুল আগলা হয়ে আমতলী উপজেলা পরিষদের অভ্যান্তরে ২০ টি বৃহৎ গাছ উপড়ে পড়ে। ওই গাছগুলো ঝিনুক কোয়ার্টার, কৃষি অফিস, বিআরডিবি অফিসসহ বিভিন্ন সড়ক, পুকুর ও ঢোবায় পড়ে আছে। এতে লোকজনের চলাচলে সমস্যা হচ্ছে। গত এক মাসেও ওই গাছগুলো তুলে নেয়া হচ্ছে না। ওই গাছগুলো পরিষদের মধ্যে সড়ক, পুকুর ও ঢোবায় নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন গাছ গুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না। এতে বিপাকে পড়েছে উপজেলা পরিষদে আসা ভুক্তভোগীরা।

অপর দিকে পরিষদের অভ্যান্তরের পুকুরে গাছ পড়ে থাকায় পানি নষ্ট হয়ে যাচ্ছে। ওইপুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে।

উপজেলা কৃষি অফিসে আসা মোঃ জুয়েল মৃধা বলেন, কৃষি অফিস সড়কে দুইটি গাছ পড়ে আছে। ওই গাছগুলো সড়কে পড়ে থানায় অফিসে যেতে খুব সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানোর দাবী জানাই।

ঝিনুর কোয়াটারের বাসিন্দা মোঃ শাহ জাহান মিয়া বলেন, গাছগুলো সড়ক ও ঢোবায় পড়ে নষ্ট হচ্ছে। গাছের কারনে চলাচল করতে সমস্যা হচ্ছে। দ্রুত গাছগুলো সরানো প্রয়োজন।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সড়কে গাছ পড়ে থাকায় অফিসে কৃষকদের আসতে সমস্যা হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কায়সার হোসেন বলেন, নিয়ম অনুসারে দ্রুত গাছগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, পরিষদে মিটিং ডেকে কমিটি করে গাছগুলো নিলামে তোলা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!