বরগুনা জেলা পরিষদ নির্বাচনে লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খাঁন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খাঁন

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে লটারীতে বিজয়ী আহুরুজ্জামান আলমাছ খাঁন

আমতলী প্রতিনিধি: বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ২ নং ওয়ার্ডের সদস্য পদে লটারীতে আহুরুজ্জামান আলমাছ খাঁন বিজয়ী হয়েছে। সোমবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারীতে তিনি বিজয়ী হয়েছে। প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন এ ফলাফল নিশ্চিত করেছেন।

জানাগেছে, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলা থেকে সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, মোঃ আবুল বাশার নয়ন মৃধা, মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন। শান্তিপুর্ণভাবে ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর মধ্যে আহুরুজ্জামান আলমাছ খান ৪৫, মোঃ আবুল বাশার নয়ন মৃধা ৪৫ এবং অ্যাড. আরিফ-উল-হাসান আরিফ ১২ ভোট পেয়েছেন। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিপাকে পড়ে প্রিজাইডিং অফিসার। সোমবার বিকেলে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে লটারী হয়। ওই লটারীতে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছেন।

প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন আইনের ৬ এর ২২ ধারা মোতাবেক লটারীর মাধ্যমে আহুরুজ্জামান আলমাছ খান বিজয়ী হয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!