শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
নগরীর সাংবাদিকদের সঙ্গে টিম এসোসিয়েটস এর বৈঠক

নগরীর সাংবাদিকদের সঙ্গে টিম এসোসিয়েটস এর বৈঠক

টিম এসোসিয়েটস এর আয়োজনে বরিশালের স্থানীয় সাংবাদিকদের সাথে দেশের পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বরিশাল ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেশে পরিবার পরিকল্পনা সেবার বর্তমান পরিস্থিতি, সংকট ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের ভুমিকা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

সভায় উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টার পত্রিকার বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ,দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশাল অফিস প্রধান এম জসীম উদ্দিন, ডিবিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, দি বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার বরিশাল প্রতিনিধি শফিক মুন্সি।

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মনিরা বেগম এবং টিম এসোসিয়েটস এর কর্মকর্তা মিনহাজুল আবেদীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!