কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ: ১২০ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্ত, কৃষিজমিতে স্বস্তি | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ: ১২০ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্ত, কৃষিজমিতে স্বস্তি

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ অপসারণ: ১২০ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্ত, কৃষিজমিতে স্বস্তি

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী গ্রামের একটি খালের উপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ বাঁধ অবশেষে অপসারণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় কৃষকদের সহযোগিতায় স্কেভেটর মেশিনের সাহায্যে বাঁধটি সরিয়ে নেওয়া হয়।

বাঁধ অপসারণের ফলে তিনটি গ্রামের অন্তত ১২০টি পরিবার দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে। একইসাথে, প্রায় ২০০ বিঘা কৃষিজমি চাষের উপযোগী হয়েছে। কৃষকরা জানান, প্রায় আট বছর ধরে ওই বাঁধের কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। জমিতে পানি জমে থাকতো, চলাচলের সমস্যা ছিল, এমনকি খালে মাছ ধরা পর্যন্ত বন্ধ ছিল।

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, “কৃষিকাজের সমস্যা সৃষ্টি করে কিংবা খালের পানিপ্রবাহ ব্যাহত করে এমন সব ধরনের অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা দূর করতে আমরা কাজ করছি।”

ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, “প্রায় আট বছর ধরে একটি প্রভাবশালী মহল সাধারণ কৃষকদের জিম্মি করে খালটি দখল করে রেখেছিল। আজ সেই অবৈধ দখল থেকে এলাকাবাসী মুক্ত হয়েছে।”

স্থানীয় কৃষক সাফিজুল ইসলাম জানান, “আমরা আট বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে ছিলাম। জমি চাষ করতে পারিনি, চলাফেরা করতে অসুবিধা হতো। এখন স্বস্তিতে আছি।”

অবৈধ বাঁধ অপসারণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং কৃষিকাজে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!