কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আপন নিউজ ডেস্কঃ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের অর্থায়নে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের মাতুব্বরের জমার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

এ উপলক্ষে ইউসুফ মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম ও প্রভাষক ইভান মাতুব্বর।

স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!