ভগ্নিপতির সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার শালিকা! | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
ভগ্নিপতির সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার শালিকা!

ভগ্নিপতির সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার শালিকা!

আমতলী  (বরগুনা) প্রতিনিধিঃ

ভগ্নিপতির সাথে বেড়াতে গিয়ে ইকোপার্কের সংঘবদ্ধ চক্রের গণধর্ষণের শিকার হয়েছে এক যুবতি। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরিইকোপার্কের গহীন জঙ্গলে বুধবার সন্ধ্যায়। ঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতি বাদী হয়ে সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) জাহিদুল (২৭) নামের চারজনকে আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ওই যুবতী আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে ওই যুবতির ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানাগেছে, আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামের ভগ্নিপতিকে নিয়ে যুবতি শালিকা বুধবার বিকেলে মোটর সাইকেলে তালতলীর সোনাকাটা টেংরাগিরিইকোপার্কে বেড়াতে যান। ভগ্নিপতি ইকোপার্কের হরিণের সেডের কাছে শালিকা গাড়ী চালক মাহবুবকে রেখে একটি দোকানে খাবার পানি আনতে যায়। ওই সুযোগে ওতপেতে থাকা চারজনের একটি সঙ্গবদ্ধ দল মোটর সাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে তার মোবাইল টাকা ছিনিয়ে নেয়। পরে ওই যুবতিকে ধরে তারা গহীন জঙ্গলে নিয়ে যায়। গহীণ জঙ্গলে সোহাগ, জাহিদুল, মিজানুর হাসান পালাক্রমে তাকে গণধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই যুবতিকে তারা জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এদিকে ভগ্নিপতি শালিকাকে না পেয়ে স্থানীয়দের সরনাপন্ন হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় ওই যুবতিকে গহীণ জঙ্গল থেকে ওইদিন রাত ১০ টার দিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদুল ইসলাম  ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই যুবতিকে থানায় নিয়ে আসেন।  ঘটনার ওই যুবতি বাদি হয়ে সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) জাহিদুলের (২৭) নামে তালতলী থানায় মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার পুলিশ ওই যুবতিকে জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন জবানবন্দি শেষে ওই যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে  পাঠানোর নির্দেশ দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সোহাগ, জাহিদুল, মিজানুর হাসানসহ ১২১৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে যারা ইকোপার্কে বেড়াতে আসে মানুষের টাকা পয়সা ছিনতাই করে। তারা আরো বলেন, ওই চক্রের হাতে অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই চক্রের কারনে ইকোপার্কে পর্যটক আসা কমে গেছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা। 

ফকির হাট বাজারের ব্যবসায়ী সমিতির সহসভাপতি ইউপি সদস্য মোঃআব্দুস সালাম হাওলাদার বলেন, সোহাগ, জাহিদুল, মিজানুর হাসানসহ ১২১৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র প্রায়ই গহীণ জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের সাথে খারাপ আচরণ করে থাকে। ওই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

মোটর সাইকেল চালক মাহবুব বলেন, আমাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে  গাড়ীর চাবি, মোবাইল টাকা ছিনিয়ে নেয়। পরে তারা ওই যুবতিকে মুখ বেধে ধরে জঙ্গলে নিয়ে যায়। 

ভগ্নিপতি বলেন, শ্যালিকাকে নিয়ে সোনাকাটাটেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসি। এক ফাঁকে দোকানে পানি নিতে যাই। সুযোগে স্থানীয় চারজন বখাটে মোটর সাইকেল চালককে মারধর করে গাছের সাথে বেঁধে আমার শালিকাকে গহীণ জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহায়তায় আমি আমার শালিকাকে উদ্ধার করেছি। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার ওই যুবতিকে উদ্ধার করে থানায় আনা হয়। ওই যুবতি বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ‍ওই যুবতিকে আমতলী আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!