কলাপাড়ায় টাকা আত্মসাত মামলায় বিএনপি নেতার ভাই কারাগারে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় টাকা আত্মসাত মামলায় বিএনপি নেতার ভাই কারাগারে

কলাপাড়ায় টাকা আত্মসাত মামলায় বিএনপি নেতার ভাই কারাগারে

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় টাকা আত্মসাতের মামলায় বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সহোদর মশিউর রহমান মিচুকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২৫ আগস্ট) সকালে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানী শেষে এ আদেশ দেন। এর আগে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী মো.কামরুজ্জামান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।




তিনি বলেন পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও ঢাকা স্টার ব্যাটারী হাউস নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোল্লা শাহ আলম ৬ লক্ষ ১৩ হাজার ৩ শত ৬৪ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১৮ ফ্রেরুয়ারী স্বপন কুমার রায় ও বিএনপি সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান মিচু এর বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানকে ৪০ কার্য্য দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন আদালত। পরে তদন্তে সত্যতা পেয়ে ১৫ জুন প্রতিবেদন দাখিল করলে ১৬ আগস্ট আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। এর ন্যায় বুধবার স্বেচছায় আসামী মশিউর রহমান মিচু আদালতে আত্মসমর্পণ করলে শুনানী শেষে বিচারক আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!