মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
সাবেক শিক্ষক বলাইকে কলাপাড়া এসএসসি-৯৫ ব্যাচ’র নগদ অর্থ প্রদান

সাবেক শিক্ষক বলাইকে কলাপাড়া এসএসসি-৯৫ ব্যাচ’র নগদ অর্থ প্রদান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ আপ্তবাক্য কে সামনে রেখে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচ বয়োবৃদ্ধ অসহায় সাবেক শিক্ষক বলাই রায়ের চলমান দুঃসময়ে পাশে দাড়ালেন অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধা নিয়ে।




২সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার কলাপাড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় অধুনালুপ্ত বলাইর পাঠ শালার দাপুটে সাবেক শিক্ষক বলাই রায়ের হাতে নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা করেন তারই শিষ্যরা।

১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর সাবেক অধ্যক্ষ মরহুম গোলাম মোস্তফার কন্যা ঢাকার গাজীপুর কর্মরত জিনিয়া জেসমিনসহ এসএসসি-৯৫ ব্যাচ’র সদস্যরা মিলে শিক্ষক বলাই রায় কে দশ হাজার টাকা দিয়ে সহায়তা করেছে।

১৯৯৫এসএসসি ব্যাচ আন্তরিক মোবারক বাদ জানান কলাপাড়া বাসীকে।

এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহ সাধারণ সম্পাদক অমল মুখার্জী, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহীন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন পোর্টাল আপন নিউজ বিডি ডট কম সম্পাদক এসএম আলমগীর হোসেন এবং ১৯৯৫ এসএসসি ব্যাচ এর শিক্ষার্থী সালমা কবির, আবুল বাশার, মোঃ মাসুম উপস্থিত ছিলেন।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির মহৎ এই আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!