কলাপাড়ায় টিয়াখালীতে মেম্বর প্রার্থীর নেতৃত্বে কুয়েত প্রবাসীর বসতঘরে হামলা, ভাংচুর | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় টিয়াখালীতে মেম্বর প্রার্থীর নেতৃত্বে কুয়েত প্রবাসীর বসতঘরে হামলা, ভাংচুর

কলাপাড়ায় টিয়াখালীতে মেম্বর প্রার্থীর নেতৃত্বে কুয়েত প্রবাসীর বসতঘরে হামলা, ভাংচুর

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ “হাই ভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা বেড়েই চলেছে। হাতুরী বাহিনীর অজানা আতংকে সাধারন আমজনতা শংকিত।

উপজেলার পায়রা বন্দর খ্যাত টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের পশ্চিম টিয়াখালী গ্রামে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়েত প্রবাসী ছালাম গাজীর ছেলে রুবেল গাজী’র বসতঘরে তালা মার্কার মেম্বর প্রার্থী ইব্রাহিম মেম্বরের নেতৃত্বে আকস্মিক হামলা চালিয়ে বসত ঘর কুপিয়ে ক্ষতবিক্ষত করে। ট্রাংক ভেঙ্গে ৫০হাজার সাতশ’ টাকা সহ তিনভরী স্বর্নালংকার নিয়ে যায়।

ইব্রাহিম মেম্বরের নির্দেশে হাসান সহ অজ্ঞাত ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী হাতুরী দিয়ে  এ হামলা চালায় বলে ছালাম গাজীর পরিবার জানান।

২৬ডিসেম্বর অনুষ্ঠিত টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বর প্রার্থী ইব্রাহিম কে সমর্থন না করার কারনে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

হাতুরী বাহিনী লিলি বেগম (৪৫) কে ধাক্কা দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনা শুনে তাৎক্ষণিক কলাপাড়া থানা পুলিশ পশ্চিম টিয়াখালীর ছালাম গাজীর বাড়িতে যায়।

এ ঘটনায় ওই এলাকায় সাধারন আমজনতা ক্ষোভ প্রকাশ করে দোষী দের বিরুদ্ধে প্রচলিত আইনের শাসন দাবি করেন।

শংকিত টিয়াখালীবাসী শান্তিপুর্ন নির্বাচনের দাবী করছে সংস্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে।

অভিয়ুক্ত ইব্রাহিম মেম্বরের মুঠোফোনে ( 0172 4769649)নম্বরে একাধিক বার কল দিলে ফোন রিসিভ না করার কারনে তার অভিমত বক্তব্য দেয়া যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে দুর্ভোগী অসহায় পরিবারটি জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনা শুনে আমি নিজে ঘটনা স্পটে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিয়াখালী ইউনিয়নে টহল পুলিশ জোরদার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!