আমতলীতে তরমুজ খেতে ভেজাল টিএসপি সার প্রয়োগে কৃষক দিশেহারা | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
আমতলীতে তরমুজ খেতে ভেজাল টিএসপি সার প্রয়োগে কৃষক দিশেহারা

আমতলীতে তরমুজ খেতে ভেজাল টিএসপি সার প্রয়োগে কৃষক দিশেহারা

আমতলী প্রতিনিধিঃ তরমুজ খেতে ভেজাল টিএসপি সার প্রয়োগ করে শতাধিক কৃষক দিশেহারা হয়ে পরেছেন। তরমুজ খেত নষ্ট হয়ে যাওয়ায় আশংঙ্কা করছেন তারা। এ ভেজাল সার বিক্রির মুল হোতা বাজারটাকা বাঁধ এলাকার মোঃ ইলিয়াম আহম্মেদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন কৃষকরা।

ঘটনা ঘটেছে আমতলীর কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায়।
জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের হাজারটাকা বাঁধ এলাকায় মোঃ ইলিয়াস আহম্মেদ সার বিক্রি করে আসছেন। বর্তমানে তরমুজ চাষের উপযুক্ত সময়। এই সময়ে টিএসপি সারের চাহিদা প্রচুর হয়। ওই সুযোগে ইলিয়াস আহম্মেদ পটুয়াখালী থেকে ভেজাল টিএসটি সার আনেন এমন অভিযোগ কৃষকদের। গত ৮ দিন ধরে ওই সার এক হাজার দুই’শ ৫০ টাকা বস্তা হিসেবে কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের তরমুজ চাষীদের কাছে তিনি বিক্রি করছেন। সরল বিশ^াসে কৃষকরা ওই সার ক্রয় করে তরমুজ খেতে প্রয়োগ করছেন। কৃষকরা দেখতে পায় সারের মধ্যে মাটি মেশানো। চাপ দিলেই সার ভেঙ্গে গুড়োগুড়ো হয়ে যায়। সারের মধ্যে থেকে ঝাঁঝালে গন্ধ আসছে না এমন অভিযোগ কৃষকদের। এতে কৃষকদের সন্দেহ হয়। পরে কৃষকরা ভেজাল সারের কথা বিক্রেতা মোঃ ইলিয়াসের কাছে বললে তিনি টাকা ফিরিয়ে দেয়ায় আশ্বাস দিয়ে তাদের নিবৃত থাকতে বলেন। ইতিমধ্যে তিনি কয়েকশ বস্তা সার বিক্রি করেছেন বলে দাবী করেন কৃষকরা। সার ভেজালের খবর কৃষকদের মাঝে ছড়িয়ে পরলে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তরমুজ খেতে ভেজাল সার প্রয়োগ করায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। তারা ভেজাল সার বিক্রেতা মোঃ ইলিয়ামের এমন প্রতারনার বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন।

চাউলা গ্রামের তরমুজ চাষী মোঃ দুলাল হাওলাদার বলেন, ডিলার ইলিয়াসের দোকান থেকে চার বস্তা টিএসটি সার কিনে খেতে ছিটিয়ে দিয়েছি। ওই সার চাপ দিলে ভেঙ্গে যায়। সারের মধ্যে থেকে ঝাঁঝালো গন্ধ আসছে না। পরে খোজ নিয়ে জানতে পেরেছি ওই সার ভেজাল। পরে ইলিয়াসের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়ে কাউকে বিষয়টি বলতে নিষেধ করেন। ভেজাল সার প্রয়োগ করায় আমি দুশ্চিন্তায় আছি। কি হয় জানিনা? ১০ বিঘার তরমুজ খেতে ওই সার ছিটিয়ে দিয়েছে। ফলন ভালো না হলে একেবারে শেষ হয়ে যাবো।

একই গ্রামের জাহাঙ্গির মাদবর বলেন, এক হাজার ২’শ ৫০ টাকা বস্তা হিসেবে ইলিয়াসের কাছ থেকে সার কিনে খেতে ছিটিয়েছি। ওই সার ভেজাল। এখন তরমুজ খেত নিয়ে মহা চিন্তায় আছি। ইলিয়াসের এমন প্রতারনা করায় তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

সোনাখালী গ্রামের কৃষক ইব্রাহিম ও মধু প্যাদা বলেন, ইলিয়াসের প্রতারনায় পরে টিএসটি সার কিনে এলাকার শত শত তরমুজ দাষী দিশেহারা হয়ে পরেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবী জানাই।

সার বিক্রেতা মোঃ ইলিয়াস আহম্মেদ ভেজাল সার বিক্রির কথা অস্বীকার বলেন, আগে পটুয়াখালী থেকে সার আনতাম এখন ভেজাল সার দেয়ার কথা জানতে পেরে আনা বন্ধ করে দিয়েছি।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ঘটনা জেনেছি। ইলিয়াস আমাদের নির্ধারিত খুচরা ডিলার না। ইউএনও স্যারের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, বিষয়টি জানা নেই। খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!