রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫

আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ১৪১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮ জন এবং বকুলনেছা মহিলা কলেজে ২৪ জন। মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। গত সাত বছরের মধ্যে এ বছরই বেশী জিপিএ-৫ পেয়েছে।

জানাগেছে, উপজেলার চারটি কলেজের এ বছর এইচএসসি পরীক্ষায় এক হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৯’শ ৯৬ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে মাত্র ৩২ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৪১ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে ২৪, ইউনুস আলী খান কলেজে ৭ এবং উত্তর সোনাখালী কলেজে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত ৭ বছরে আমতলীে উপজেলায় এতো বেশী জিপিএ-৫ পায়নি । এতো ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষা ও অভিভাবকরা।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আহম্মেদ বলেন, ৬’শ ২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫’শ ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!