আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষির নিহত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষির নিহত

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষির নিহত

আমতলী প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামে।

জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পান চাষি মোঃ রুহুল আমিন খাঁন বুধবার সকালে নিজের পান বরজে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ কাঙ্খিতা তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পান চাষি নিহত রুহুল আমিন খানের স্ত্রী রানী বেগম বলেন, আমার স্বামী বৈদ্যুতিক সেচ মেশিনের তার ছিদ্র হয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা তৃণা বলেন, হাসপাতালে আনার পুর্বেই রুহুল আমিন খাঁন মারা গেছেন।
আমতলী থানা ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!