কলাপাড়ায় শ্যালকের কথায় বৃদ্ধ মা’কে লাথি ও পিটিয়ে জখম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় শ্যালকের কথায় বৃদ্ধ মা’কে লাথি ও পিটিয়ে জখম

কলাপাড়ায় শ্যালকের কথায় বৃদ্ধ মা’কে লাথি ও পিটিয়ে জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শ্যালকের কথায় বৃদ্ধ মা রহিমা রেগম (৭০) কে লাথি ও পিটিয়ে জখম করেছে ছেলে ও ছেলের বউ। স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলা লালুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, লালুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাসনাপাড়া গ্রামের মৃত হামেদ তালুকদারের স্ত্রী রহিমা রেগম (৭০) স্বামী মারা যাওয়ার পর থেকেই তার বড় ছেলে সাগরের জেলে আবু বক্কর তালুকদারের সাথে থাকেন। ছোট ছেলে মো. ইলিয়াস তালুকদার বাড়ির পাশে মেয়েকে বিয়ে করে বসতবাড়ি করে থাকে। ছোট ছেলে মায়ের কোন খোঁজখবর নেয়না।

আহত রাহিমা রেগম কান্নাজনিত কন্ঠে বলেন, বাড়িতে চলাচল করার জন্য নতুন মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করি। তাতে তার শ্যালক রুবেল গাজী মঙ্গলবার বিকেলে গরু নিয়ে ওই নতুন বেড়িবাঁধ দিয়ে যাচ্ছিল, এসময় তাকে কয়েকদিনের জন্য বেড়িবাঁধ দিয়ে না যাওয়ার জন্য নিষেধ করায় কতক্ষণ পর বাড়ি থেকে ছেলে চল দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমি হাত দিয়ে ফিরাই। পরে চলের আগা দিয়ে ছেলে ও ছেলের বউ বিথী পিটিয়ে এবং লাথি মেরে আহত করে। রাহিমা রেগম আরও বলেন, এরআগেও একাধিকবার আমার ছেলে আমাকে মারধোর করেছে, আমি ক্ষমা করে দিয়েছি, এবার আর নয়, আমি এর বিচার চাই।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটিয়েছে, ঘটনা শুনে জিজ্ঞেস করার জন্য তার ছেলে ইলিয়াসকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!