আমতলীতে তিন ইটভাটায় এক লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে তিন ইটভাটায় এক লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে তিন ইটভাটায় এক লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ৩টি ইটভাটায় এক লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন। একই সাথে ৭ দিনের মধ্যে ইটভাটা থেকে করাতকল অপসারনের নির্দেশ দেয়া হয়।

জানাগেছে, উপজেলার এডিবি, মৃধা, ফাইভ স্টার, এমকেএস, এইচআরটি, এসএসবি ও এমসিকে নামের ৭টি ড্রাম চিমনী ইটভাটা রয়েছে। এ ইটভাটাগুলোতে কাঠ দিয়ে অবৈধভাবে ইট পুড়ে আসছে। এ ইটভাটার মালিকরা পরিবেশ নিয়ন্ত্রন আইন অমান্য করে করাতকল বসিয়ে গ্রাম ও বনা লের বিভিন্ন প্রজাতির গাছ এনে কেটে ইটভাটায় পোড়াচ্ছেন। এতে সাবাড় হয়ে যাচ্ছে গ্রাম ও বনা লের বিভিন্ন প্রজাতির গাছপালা। বিঘিœত হচ্ছে পরিবেশ। ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দুষিত হয়ে গাছপালা মরে যাচ্ছে। ইটভাটা সংলগ্ন গ্রামগুলোতে বসবাসের অনুপোযোগী হয়ে পরেছে বলে দাবী করেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম রায়বালা গ্রামের এডিবি, মৃধা ও ফাইভ স্টার ইটভাটায় অভিযান চালায়। এ সময় ওই তিন ইটভাটার মালিককে এক লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছেন। একই সাথে ৭ দিনের মধ্যে ইটভাটা থেকে করাতকল অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুসারে তিন ইটভাটাতে এক লক্ষ ৭০ হাজার টাকা অর্ধদন্ড করা হয়েছে। একই সাথে ৭ দিনের মধ্যে ইটভাটা থেকে করাতকল অপসারনের নির্দেশ দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!