তিনতলা বাড়িতে দিনের বেলা লুটপাট ভাংচুর; কলাপাড়া আদালতে মামলা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিনতলা বাড়িতে দিনের বেলা লুটপাট ভাংচুর; কলাপাড়া আদালতে মামলা

তিনতলা বাড়িতে দিনের বেলা লুটপাট ভাংচুর; কলাপাড়া আদালতে মামলা

আপন নিউজ অফিসঃ মৎস্য বন্দর আলীপুরে একটি তিনতলা বাড়িতে ভাংচুর লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চেকবই, দলিলপত্রসহ গুরুতর কাগজপত্র পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে। ফ্লাটের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এমনকি ঐ ফ্লাটের ১৪ জন ভাড়াটিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা করলে তারা পুলিশি ভয়ে পালিয়ে থাকায় বাদীপক্ষ দিনের বেলা এমন নারকীয় তান্ডব ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় আলীপুরের ইউসুফ হাওলাদারসহ ২১ জনের নাম উল্লেখ করে ১৯ এপ্রিল কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে। গৃহকর্তী ফাতেমা বেগম এ মামলাটি করেছেন।

মামলায় বলা হয়েছে, ইউসুফ হাওলাদারের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হয়। কিন্তু ওই বিয়ে মেনে না নিয়ে ইউসুফ হাওলাদার তাঁদের পরিবারের অধিকাংশ সদস্যদের আসামি করে অপহরণসহ একাধিক মামলা করে। মামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকেন ফাতেমা বেগমসহ তার স্বামী। এই সুযোগে ৫ ফেব্রুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তিনতলা ভবনের গেট ভেঙ্গে বাড়ির সব তছনছ করে। চালায় লুটপাট। ভাংচুর করা হয়। নগদ টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধশতাধিক ব্যাংকের চেকের পাতাসহ ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়। এসময় ঘরের থালাবাটি আসবাবপত্র ভাংচুর করা হয়। প্রকাশ্যে দিনের বেলা এমন তান্ডব চালানো হয়েছে এমনকি বাসার সকল ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে বাড়িছাড়া করা হয়েছে। বাড়ির বাইরের গেটে তালা ঝুলিয়ে দেয়।
এমন বেপড়োয়া সন্ত্রাসী কর্মকান্ড লুটপাটে জড়িতদের বিচার চেয়ে আদালতে মামলা করেন ফাতেমা বেগম। মামলার বাদী পক্ষের আইনজীবী আঃ ছত্তার হাওলাদার জানান, বিজ্ঞ আদালত পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!